1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

কাউনিয়ায় সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩ জন দেখেছেন
সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রংপুরের কাউনিয়ায় সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার ৫ নং বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ আমতলা থেকে অন্নদানগর সড়কের মজির গেট পর্যন্ত এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা সড়কের দুই পাশে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনছার আলী, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. সাইদুল ইসলাম, জামায়াতে ইসলামী বালাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম, বালাপাড়া ইউনিয়ন এনসিপির সভাপতি মো. হাবিবুর রহমান, বালাপাড়া প্রশাসনিক কর্মকর্তা আবু সাইয়েম, জাতীয় যুবশক্তি কাউনিয়া উপজেলা সংগঠক রায়হান আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন কালে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অনেক।
তিনি আরও বলেন, গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )