
রংপুরের কাউনিয়ার ঢুষমারা চরের বন্যা কবলিত পরিবারের মাঝে ২০ কেজি করে ২৫০ পরিবারের মাঝে জি আর চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুরে ৫ নং বালাপাড়া ইউনিয়ন পরিষদে বন্যা কবলিত পরিবারের সদস্যদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা এ সময় আরোও উপস্থিত ছিলেন। বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, বালাপাড়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু সাইয়েম ইউপি সদস্য শাহ আলম সহ স্থানীয় সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Related