1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি, ডিলারকে জরিমানা | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি, ডিলারকে জরিমানা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫১ জন দেখেছেন

রংপুরের কাউনিয়ায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে বিসিআইসির এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার হলদীবাড়ী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন ও কাউনিয়া থানা-পুলিশের একটি দল।

উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন জানান, আমন মৌসুমে সারের চাহিদা বেড়েছে। তবে উপজেলায় সারের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কিছু অসাধু ডিলার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে হলদীবাড়ী বাজারে বিসিআইসির সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স কাউনিয়া বালাপাড়া বণিক সমিতি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে বলে প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট নজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় মেসার্স কাউনিয়া বালাপাড়া বণিক সমিতির নজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, সার নিয়ে কোনো ডিলার বা ব্যবসায়ী কারসাজি করলে তাঁদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )