1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বড় বোনের বাড়ি থেকে ছোট বোনের মরদেহ উদ্ধার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

বড় বোনের বাড়ি থেকে ছোট বোনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাড়ি থেকে আনুফা বেগম (৪৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের পাইকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনুফা বেগম বদরগঞ্জ উপজেলা রাধানগর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী এবং তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের পাইকার পাড়া গ্রামে তার বাবার বাড়ি।

জানা গেছে, গত ৩ দিন আগে পাইকার পাড়া গ্রামে বড় বোন মর্জিনা বেগমের বাড়িতে বেড়াতে আসেন আনুফা বেগম। শুক্রবার সকালে পরিবারের সাথে নাস্তা খাওয়ার পরে বোনের বাড়িতে শয়ন কক্ষে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড়ো ছেলে জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। নিয়মিত ওষুধ না খেলে তিনি স্বাভাবিক আচরণ করতে পারতেন না এবং অনিয়ন্ত্রিত হয়ে পড়তেন। গত কয়েকদিন ধরে তিনি আবারও অস্বাভাবিক আচরণ করছিলেন বলে জানান তিনি।

এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং থানায় ইউডি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )