1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছা আদালতের নিষেধাজ্ঞার পরও রাতের আঁধারে ভবন নির্মাণের অভিযোগ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

পীরগাছা আদালতের নিষেধাজ্ঞার পরও রাতের আঁধারে ভবন নির্মাণের অভিযোগ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫ জন দেখেছেন

রংপুরের পীরগাছায় আদালতের আদেশে নির্মাণকাজ বন্ধ থাকার পরও রাতের আঁধারে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা বাজারে এ ঘটনা ঘটেছে। জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় নির্মাণকাজ অব্যাহত রাখার অভিযোগ করেছেন জমির দাবিদার আবু তৈয়ব সরকার। আবু তৈয়ব সরকারের অভিযোগ, তিনি পাওটানা বাজারে দুইটি দলিলের মাধ্যমে মোট পাঁচ শতক জমি কিনেছেন। জমি কেনার পর সেটির মালিকানা নিয়ে বিরোধ দেখা দেয়।

পূর্ব মালিকের উত্তরাধিকারী দাবি করে রাজু, রফিকুল, আসাদুল ও মোকারুল ইসলাম ওই জমি দখলে নেন বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে আবু তৈয়ব সরকার গত ২৭ জুলাই আদালতে মামলা করেন। মামলার শুনানি শেষে আদালত বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ স্থগিত রাখার আদেশ দেন বলে দাবি করেন তিনি। পরে ২৯ জুলাই পীরগাছা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়। তবে আবু তৈয়ব সরকারের অভিযোগ, পুলিশের মাধ্যমে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার পরও আদালতের আদেশ অমান্য করে বিবাদীরা রাতের আঁধারে সেখানে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। দিনের বেলায় কাজ বন্ধ রেখে রাতে শ্রমিক দিয়ে নির্মাণকাজ করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

আবু তৈয়ব সরকার বলেন, ‘ছাওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকারুল ইসলামের পরামর্শে আমার ক্রয়কৃত জমি দখল করা হয়েছে। আদালতের আদেশের পরও ক্ষমতার অপব্যবহার করে নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। আমি এ ঘটনায় ন্যায়বিচার চাই।’ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাওটানা বাজারের ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। আদালতের আদেশের পর পুলিশ নির্মাণকাজ বন্ধ করে দিলেও রাতের বেলায় কাজ চালানোর অভিযোগে এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

জমির মালিকানা নিয়ে বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে নির্মাণকাজ চললে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। রাজু মিয়াকে একাধিক বার মোবাইল করা হলেও তিনি রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে ছাওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকারুল ইসলামের মুঠোফোনে বলেন, আদালতের নির্দেশনার পরও নির্মাণ কাজ চলমান থাকার বিষয়টি আমি জানিনা। আমি খোঁজ নিচ্ছি। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বলেন, ‘আদালতের আদেশ অমাণ্যের বিষয়টি আদালতকে অবহিত করতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )