1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাগলাপীরে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

পাগলাপীরে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত

সদর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪ জন দেখেছেন
নিহত
রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়া এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সূর্য রায় ও সঞ্জিত রায় গাড্ডু মোটরসাইকেলে করে শলেয়াশাহ বাজার থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিলেন। সূর্য রায় মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং সঞ্জিত রায় পেছনে বসেছিলেন। দুপুর ১২টার দিকে ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতরা হলেন সঞ্জিত কুমার রায়(২০),সে সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ লালচাঁদপুর বালা পাড়া গ্রামের পদার চন্দ্র রায়ের পুত্র। অপরজন সূর্য চন্দ্র রায়(২০),সে তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বাছুর বান্দা গ্রামের লালমোহন চন্দ্র রায়ের একমাত্র পুত্র।নিহত দুজনেই বাল্যকালের বন্ধু, তাদের উপজেলা আলাদা হলেও দুজনের বাড়ির দূরত্ব মাত্র এক কিলোমিটার।প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে তারাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনার সততা স্বীকার করে বলেন সনজিৎ ও সূর্য ২ যুবক মটরসাইকেলে শলেয়াশাহ হতে পাগলাপীর আসার পথে রংপুরগামী একটি অজ্ঞাত মাইক্রোবাস পিছন দিক থেকে এসে সামন দিয়ে ধাক্কা মারলে মোটরসাইকেল গাড়িটি উল্টে গেলে পিছনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

তবে নিহতদের লাশ পুলিশ আসার আগেই তাদের স্বজনরা নিজ নিজ বাড়ি নিয়ে যায়। অপরদিকে মর্মান্তিক দুর্ঘটনায শলেয়াশাহরবালাপাড়াও বাছুরবান্ধা দুই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, নিহতদের মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। ঘটনায় জড়িত মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )