1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষা বৃত্তি প্রদান | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষা বৃত্তি প্রদান

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্রতি‌নি‌ধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ জন দেখেছেন
অম্বিকাচরণ রায় শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামের উলিপুরে অম্বিকাচরণ রায় স্মৃতি স্মরণে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় উলিপুর গোবিন্দ জিঁউ মন্দির প্রাঙ্গণে ‘অম্বিকা ফাউন্ডেশন’ এর উদ্যোগে অম্বিকাচরণ রায়ের পুত্র চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র রায় ও পৌত্র এনসিসি ব্যাংক রংপুর শাখা ব্যবস্থাপক রবীন্দ্রনাথ রায়ের আর্থিক সহযোগিতায় সাতজন মেধাবী ও গরিব শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি প্রদান করা হয়।

 

 

এ সময় অম্বিকাচরণ রায়ের পুত্রবধূ গীতা রায়, দ্বিতীয় পুত্র গোকুল চন্দ্র রায়, পৌত্র উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, কুড়িগ্রাম সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক উৎপল রায় উপস্থিত ছিলেন। প্রফেসর নিখিল চন্দ্র রায় জানান, বাবার পুণ্য স্মৃতি রক্ষার্থে ২০২০ সাল থেকে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পঞ্চমবারের মত এই ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি। উল্লেখ্য, স্বর্গীয় অম্বিকাচরণ রায় উলিপুর উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ বছরেরও অধিক সময় শিক্ষকতা করেছেন। তিনি ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ১৯৮৯ খ্রিস্টাব্দে তিনি পরলোকগমন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )