1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রতিবন্ধীদের পাশে আজমল হক ফাউন্ডেশন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

প্রতিবন্ধীদের পাশে আজমল হক ফাউন্ডেশন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ জন দেখেছেন
প্রতিবন্ধীদের পাশে ফাউন্ডেশন

প্রতিবারের ন্যায় এবারও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন আজমল হক ফাউন্ডেশন। দিনাজপুরের বীরগঞ্জে অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান “আজমল হক ফাউন্ডেশন” এর উদ্যোগে ১৩জন বিশেষ চাহিদা সম্পন্ন নারী ও পুরুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

 

জাতীয় পুরুস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ মোঃ আজমল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উক্ত হুইল চেয়ার বিতরন করা হয়। বিপন্ন মানবতার পাশে, এই শ্লোগানে আজমল হক ফাউন্ডেশন আয়োজনে স্মৃতিচারণ ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার।

 

বীরগঞ্জ পৌরসভা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ মীর কাশেম লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাস্টমসের যুগ্ন কমিশনার মোঃ পায়েল পাশা, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক মোঃ সামশুজ্জামান শাহিন, বীরগঞ্জ সরকারী কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম বুলু, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির আহবায়ক মোঃ আসাদুজ্জামান বাবু, সদস্য সচিব আবুল কাসেম, বীরগঞ্জ ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, আজমল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মেহেদী হাসান সজল, গ্রামীন চক্ষু হাসপাতালের পরিচালক এমদাদুল কবির চৌধুরী, পৌর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহেল আহমেদ প্রমুখ।

 

 

পরে অনুষ্ঠানে উপস্থিত ১৩জন বিশেষ চাহিদা সম্পন্ন নারী ও পুরুষের মাঝে আনুষ্ঠানিক ভাবে হুইল চেয়ার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এ সময় প্রয়াত আজমলের বন্ধু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গন্যমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )