1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বসুন্ধরার চাকরি ছাড়লো আবু সাঈদের দুই ভাই | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

বসুন্ধরার চাকরি ছাড়লো আবু সাঈদের দুই ভাই

ডিজিটাল ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ জন দেখেছেন

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ বেগম রোকেয়া বিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দুই ভাইকে দেওয়া বসুন্ধরা গ্রুপের চাকরি ছেড়ে দিয়েছেন। ইতোমধ্যেই সে পদত্যাগপত্র মেইল ও ডাকযোগে পাঠানো হয়েছে বলেও জানাগেছে।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় আবু সাঈদের বড় ভাই রমজান আলী মুঠোফোনে সকালের বাণীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রবিবার (১০ই নভেম্বর ২০২৪) তিনি ও আরেক ভাই আবু হোসেন ডাকযোগে কর্তৃপক্ষ বরাবর পদত্যাগপত্র প্রেরণ করেন।

মুঠোফোনে রমজান আলী বলেন, “আমরা ব্যক্তিগতভাবে ওইখানে উপস্থিত হতে পারতেছি না, বা আমরা কাজে কোন যোগদান করি নাই। শুধু আমাদেরকে নিয়োগ পত্র দিয়ে গেছিলো। এই কারণেই আমরা মনে করলাম যে, যোগদান না করে মনে হয় টাকাটা নেওয়া ঠিক হবে না। ওই জন্যে আমরা ব্যক্তিগত কারণে ছেড়ে দিলাম।”

উল্লেখ্য,

আবু সাঈদের ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিন-এর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আরেক ভাই আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ-২৪ রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নিবার্হীর পদ দেওয়া হয়েছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )