1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঠাকুরগাঁওয়ে ভালোবাসায় সিক্ত হলেন সাফজয়ী নারী খেলোয়াড়েরা | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ভালোবাসায় সিক্ত হলেন সাফজয়ী নারী খেলোয়াড়েরা

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ জন দেখেছেন
এবার নিজ জেলায় ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা পেলেন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের খেলোয়াড় ঠাকুরগাঁওয়ের স্বপ্না রানী, কোহাতি কিসকু ও সাগরিকা। বুধবার সকালে জেলা প্রশাসক ইশরাত ফারজানা নিজ কার্যালয়ে ওই তিনজন নারী ফুটবলারকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে সকালে ঢাকা থেকে নিজ এলাকায় এসেছেন নারী ফুটবলার।
এসময় সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার,তারেক হাসান তাহসিন,রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমি প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়ের আগে নারী ফুটবলারদের সফলতা ও তাদের পরিশ্রম বিষয়ে শুনেন জেলা প্রশাসক। সেই সাথে তাদের পাশে থাকার আশ্বাসও দেন। এছাড়াও আগামীকাল তিনজন নারী ফুটবলারকে সংবর্ধনা দেয়া হবে ।
উল্লেখ্য, টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। সেই দলেই খেলেছেন ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির স্বপ্না রানী,সাগরিকা ও কোহাতি কিসকু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )