তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার খুবিরের কুটি (চৌধুরীর হাট) গ্রামের মোজাহারুল হক ও মোছাঃ কবিজন নেছার পুত্র বলে জানা গেছে।
এ ঘটনায় মঙ্গলবার ১৯ নভেম্বর কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করনে জেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য মোঃ সহিদুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোস্তাফিজার রহমান তিনি ১৯৭৬ সালে ভারতীয় এক হিন্দু রমনীকে প্রেমের ফাঁদে ফেলে ভারত থেকে পালিয়ে এসে কুড়িগ্রামে আশ্রয় গ্রহণ করেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে পুলিশ তাদেরকে আটক করে এবং আইনের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেন। প্রায় ৬মাস জেল খাটেন।পরবর্তীতে রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় কুড়িগ্রামে বসবাস শুরু করেন।পরবর্তীতে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি পদে ছিলেন বলে জানা গেছে।
কুড়িগ্রাম -২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক বলেন, মোস্তাফিজার রহমান ভারতীয় নাগরিক এ বিষয়ে কোন সন্দেহ নেই। তবে দীর্ঘ সময় কুড়িগ্রামে কিভাবে আছেন। নাগরিকত্ব কিভাবে পেলেন সেটা আমার জানা নেই। তিনি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন।পরে বিএনপি ক্ষমতায় এলে ১৯৯৪ সালে বিএনপিতে যোগ দেন।