1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিদেশী মদ ও অনৈতিক কার্যকলাপের আটক ৪ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

বিদেশী মদ ও অনৈতিক কার্যকলাপের আটক ৪

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৬২ জন দেখেছেন
ঠাকুরগাঁওয়ে বিদেশী মদ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে ঠাকুরগাঁও জেলা যুবমহিলা লীগের নেত্রী কতিথ সাংবাদিক রোজিনাসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ২টায় দিকে ঠাকুরগাঁও পৌর শহরের বসিরপাড়ার (খাজা নার্সারি) জিল্লুর রহমানের বহুতল ভবনে সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় ওই বাসা থেকে বিদেশী মদের কয়েকটি বোতল উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাসিন্দা যুব মহিলা লীগ নেত্রী রোজিনা আক্তার, তাঁর স্বামী তফিজুল, শহরের ইসলামবাগ এলাকার বাসিন্দা আশা চৌধুরী ও হরিপুর উপজেলার বাসিন্দা লিজা আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও পৌরশহরের বসির পাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনায় এলাকাবাসী থানায় খবর দিলে ভাড়া বাসা থেকে রোজিনা আক্তারসহ তিন নারী ও এক পুরুষকে আটক করে পুলিশ।
অভিযান শেষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )