1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজিবপুরে নাগরিক কমিটির মতবিনিময় অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

রাজিবপুরে নাগরিক কমিটির মতবিনিময় অনুষ্ঠিত

রাজিবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ জন দেখেছেন

জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য, আহত ও বিভিন্ন পেশার নাগরিকদের নিয়ে জাতীয় নাগরিক কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৫ নভেম্বর বিকেল ৩টায় চর রাজিবপুর উপজেলা ভবনের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ডঃ আতিক মোজাহিদ, মোল্লা হাসান , জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাদিকুর রহমান, ফয়সাল আহমেদ, আব্দুল আজিজ, রাজিব পুর উপজেলা জাতীয়  নাগরিক কমিটির প্রতিনিধি  শাহ আলম, আসমাউল হুসনা, অনামিকা মীম, ফিরোজ মাছুদ, বৈষম্য ছাত্র আন্দোলনের সম্বন্বয়ক  শহিদুল ইসলাম প্রমুখ ।

সভায়  শুভেচ্ছা বক্তব্যে কেন্দ্রীয় সদস্য বলেন, ‘জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের,রাষ্ট্রের সকল নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে। জুলাই হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের বিচারের আওতায় আনতে হবে। দুই হাজারের অধিক শহিদের আত্মত্যাগ বৃথা যেতে দিব না।

বক্তব্যে  বলেন, ‘যারা আহত কিংবা  শহিদ হয়েছে, তারা এদেশের শাসক হতে চায়নি; তারা দেশের মানুষ খাদ্যের অধিকার চেয়েছে, শিক্ষার অধিকার চেয়েছে, কথা বলার ও বেঁচে থাকার অধিকার চেয়েছে। আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে জুলাই অভ্যূত্থান এর শহিদদের আকাংঙ্খাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এতদিন শাসক ও ব্যবসায়ীরা রাজনীতির কাঠামো নির্ধারণ করেছে, এখন থেকে এই গেইমের নিয়ামক  আপনারা, আমরা, তথা জনগণ ঠিক করবে; এটাই আমাদের নতুন রাজনীতি।।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবিউল ইসলাম রবি। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের সম্বন্বয়ক রঞ্জু চৌধুরী, চর রাজিবপুর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা স্বপ্ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )