1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অবৈধ ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি বাতিলের দাবীতে  মানববন্ধন  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

অবৈধ ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি বাতিলের দাবীতে  মানববন্ধন 

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৭০ জন দেখেছেন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অবৈধ উপকমিটি গঠনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ড্রাইভার ও শ্রমিকরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে ওই উপজেলার (দইখাওয়া মোড়ে) লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে হাতীবান্ধা ও বড়খাতা ইউনিয়নের কয়েকশত ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা অবৈধ উপকমিটি বাতিলের  দাবীতে মানববন্ধনে অংশ গ্রহন করেন।
জানা যায়, গত ২৫ শে নভেম্বর লালমনিরহাট ট্রাক, ট্রাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম স্বাক্ষরিত হাতীবান্ধা শ্রমিক কল্যাণ উপকমিটি ও বড়খাতা শ্রমিক কল্যাণ উপকমিটি ঘোষণা করা হয়। সেই ঘোষিত উপকমিটিতে দীর্ঘদিনের রাজপথের জাতীয়তাবাদ প্রেমী  শ্রমিকদের কমিটিতে না রেখে স্বৈরাচার আওয়ামীলীগের দোসরদের অর্থের বিনিময়ে কমিটিতে রেখেছেন বলে দাবী করেন বক্তারা। এসময় দ্রুত সময়ের মধ্যে ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগীদের দিয়ে নতুন কমিটি গঠন করার আহবান জানান বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মতিয়ার রহমান,নুর সামাদ, মাসুদ রানা, ইছাহাক আলী,শাহীনুর ইসলাম মোজাম্মেল হক, মমিনুর ইসলামসহ হাতীবান্ধা ও বড়খাতা ইউনিয়ন শাখার ড্রাইভার শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )