
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ৫ জন আহত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে গাইবান্ধাগামী একটি বাস দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় বাসের যাত্রী সহ আহত হয় ৫ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ এতথ্য নিশ্চিত করেন।
Related