আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. মাজেদুর রহমান। শুক্রবার দিনভর তিনি বেলকা ইউনিয়নের বিভিন্ন
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৬০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার। বীজগুলোর মধ্যে – গম, সরিষা, চিনাবাদাম, সূর্য্যসূখী, পেঁয়াজ, মসুর, মুগ, সয়াবিন, খেসারি ও অড়হড় বীজ রয়েছে। বুধবার সকাল সাড়ে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝানঝাইর ডাকুমারী গ্রামে নদীর মাছ ধরাকে কেন্দ্র করে দুর্বৃত্তের হামলায় খোকা মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মো. রশীদ সরকারের ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুলাল মাঝিকে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৬৮ বছর বয়সের এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার মামলার আসামি আইয়ব আলী (৪০) কে হ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে গরু চুরি করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত ৩ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দামগাছা বুড়িগঞ্জ এলাকার আলেব্বর আলীর ছেলে কাউসার(৫০), একই জেলার দুপচাচিয়া উপজেলার সাহাপাড়া হেরুঞ্জ গ্রামের আব্দুল
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মোজাম্মেল হক (২২) ও একরামুল হক জিতু (৩১) নামের দুই যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। দামোদরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি ও ইউনিয়নের তৎকালীন আ.লীগের সাবেক সদস্য রনজু মিয়ার বিরুদ্ধে এই অভিযোগ। এ ঘটনায় রবিবার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃ*ত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে
‘মিলিত প্রাণের কলোরবে অশুভের বিনাশ হবে’ এই শ্লোগানকে নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাাইবান্ধা জেলা সংসদ উদীচী’র ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজনে ছিলো আলোচনা, কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনা। বুধবার সন্ধ্যায় গাইবান্ধা শহিদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানটি বৃষ্টির কারণে গাইবান্ধা পাবলিক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজনৈতিক মামলায় সাংবাদিক শাহ আলম সরকার সাজুকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপ পুলিশ পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের রাজমতি সুপার মার্কেট থেকে তাকে গ্রেফতার করে। শাহ আলম সরকার সাজু
গাইবান্ধার সুন্দরগঞ্জে জনতার হাতে আটক পুলিশ কনস্টেবল ইমরুল কায়েসকে (৩৪) বিয়ে দেয়া হয়েছে জনৈক প্রবাসীর স্ত্রীর সাথে। এর আগে গত বৃহস্পতিবার রাতে ওই পুলিশ কনস্টেবলকে আপত্তিকর অবস্থায় ওই প্রবাসীর স্ত্রীর ঘরে আটক করেন স্থানীয় জনতারা। ঘটনাটি উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ