1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‎গাইবান্ধা রামসাগর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

‎গাইবান্ধা রামসাগর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২০৪ জন দেখেছেন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় রামসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মহাসেন (৩৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মহাসেন মো. আহম্মেদ আলীর ছেলে। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িভিটা ক্রলগাছা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় স্টেশন থেকে অল্প দূরে রেললাইন পারা পারের সময় মহাসেন ট্রেনের নিচে কাটা পড়েন।

 

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‎নিহতের চাচাতো ভাই ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, মহাসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তিনি মৃগী রোগে (মিরকি) আক্রান্ত ছিলেন। ‎‎এদিকে রেলওয়ে থানার ওসি ছুটিতে থাকায় তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )