নীলফামারীর সৈয়পুরে ইন্টারন্যাশনাল স্কুলে বেগম রোকেয়া দিবস – ২০২৪ উদযাপন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। গৃহিত এ সব কর্মসূচির মধ্যে ছিল স্কুলের শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কমর্সূচির (এডিপি) এর আওতায় ওই বাইসাইকেল বিতরণ করা হয়। রোববার ( ৮ ডিসেম্বর) বিকেলে সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে
দেশ বিরোধী ষড়যন্ত্র, পতিত স্বৈরাচারের অপতৎপরতার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করা হয়। বেলা আড়াইটার দিকে সৈয়দপুর শহরের বিভিন্ন স্কুল,
নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) শহরের ক্যান্টবাজার সংলগ্ন বন্ধন কমিউনিটি সেন্টারে ওই সাধারণ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার
আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদ্যাপন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এর উপপরিচালক (ডিডি) শাওন মিয়ার সঙ্গে নীলফামারীর সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সৈয়দপুর
ভারতীয় আগ্রাসন, উগ্রতা ও বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার তথ্য সন্ত্রাসের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) জুম্মার নামাজের পর আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে ওই কর্মসূচি করা হয়। শহরের
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য, নীলফামারী জেলার সম্পাদকমন্ডলীর সদস্য ও সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রুহুল আলম ওরফে আলম মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায়
নীলফামারীর সৈয়দপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ দ্ইু জন নিহত হয়েছে। এদের মধ্যে দ্রুতগামী পিকআপের ধাক্কায় একটি প্লাইউড কারখানার শ্রমিক সামসুল (৬৫) এবং মাটি বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশু আব্দুল্লাহ্ (৬) নিহত হন। বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার কামারপুকুর ইউনিয়নের
নীলফামারীর সৈয়দপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযান -২০২৪ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার
নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতির (রেজিঃ নং রাজ ১৩৯৫) ত্রি-বার্ষিক নির্বাচনে অন্তর্বতীকালীণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নীলফামারীর সৈয়দপুর বিজ্ঞ সিনিয়র জজ আদালতের বিচারক গত রোববার (১ ডিসেম্বর) নির্বাচনে অবৈধ ভোটার ও মালিক এবং ব্লু বুকবিহীন ভোটার তালিকা প্রস্তুত করার বিরুদ্ধে