আগামী ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ৫ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ৭৬০টি পাঠ্যপুস্তক সংগ্রহ করবে সরকার। এই পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহে ব্যয় হবে ২৭৬ কোটি
প্রাথমিক বিদ্যালয়ে ২০ যমজ শিশু পড়াশোনার খবরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তাদেরকে নিয়ে সারাক্ষণ ওই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা আনন্দে উল্লাসে থাকেন। তবে দেখতে একই রকম হওয়ায় তাদের চিনতে অনেক সময় বিপাকে পড়েন শিক্ষক শিক্ষার্থীরা।
আগামী বছরের জানুয়ারির প্রথমদিকেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (বাংলা ও ইংরেজি ভার্সন) এবং দাখিল ও কারিগরির ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির
করোনাকালের ধাক্কা সামলে তিন বছর পর এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগের মতো ফেব্রুয়ারিতে শুরু হলেও আগামী বছরের পরীক্ষা আবারও পিছিয়ে যাচ্ছে। প্রায় দুই মাস পিছিয়ে এসএসসি পরীক্ষা পবিত্র ঈদুল ফিতরের পর এপ্রিলে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষাবোর্ডগুলো। এছাড়া এইচএসসি
ঢাকার সরকারি সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তই থাকবে। তবে এই কলেজগুলোর জন্য সম্পূর্ণ পৃথক একটি ব্যবস্থা থাকবে, যেখানে পৃথক রেজিস্ট্রারসহ অন্য কর্মকর্তা-কর্মচারী থাকবেন। এসব কলেজের প্রশাসনিক কার্যক্রমও আলাদাভাবে দেখা হবে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস
এইচএসসি পরীক্ষার ঘোষিত ফলাফল বাতিল করে সবাইকে পাস করিয়ে দেওয়ার দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডে ঢুকে আন্দোলন করছেন ফেল করা একদল শিক্ষার্থী। দিনভর বিক্ষোভ-অবস্থানের পর রাতেও সেখানে রয়েছেন তারা। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ প্রায় সব কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারীরা।
বৃদ্ধ বাবা রিকশাচালক, মা স্থানীয় একটি কারুপণ্য কারখানার শ্রমিক। টানাটানির সংসার ‘নুন আনতে পান্তা ফুরায়’ এমন নানা প্রতিকূলতা পেরিয়ে আলোকিত হয়েছেন আল আমিন অলি হোসেন। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে উলিপুর সরকারি কলেজ থেকে মানবিক শাখায় জিপিএ-৫ পেয়েছেন তিনি।
মানিক রহমান। জন্ম থেকেই দুই হাত নাই। দুই পা থাকলেও একটি লম্বা ও অন্যটি খাটো। অসাধারণ অদম্য ইচ্ছাশক্তি থাকায় সে সুস্থ ও স্বাভাবিক অন্যান্য শিক্ষার্থীদের মতোই পা দিয়ে লিখে এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মানিক রহমান। অদম্য মেধাবী
হাত-পা থাকলেও তাতে নেই কোনো শক্তি। স্পষ্টভাবে বলতে পারেন না কথা। প্রতিটি কাজ করতে হয় অন্যের ওপর নির্ভরশীল থেকে। এভাবেই শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে যুদ্ধ করে মুখ দিয়ে লিখেই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছেন জোবায়ের। ডিগ্রি পাস কোর্সে অধ্যায়নরত