নীলফামারীর ডোমারের একটি প্রাইভেট ক্লিনিকে সিজারের পর ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রি করার জন্য স্বজনদের ওপর চাপ দেওয়ার অভিযোগ উঠেছে “মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার” নামে একটি প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করেন উপজেলা
নীলফামারীর সৈয়দপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে গেছে। গতকাল রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সৈয়দপুর শহরের বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর ভজেপাড়া এলাকায় ওই আগুনের ঘটনাটি ঘটে। আগুনের লেলিহান শিখায় ছয়টি পরিবারের ১১টি
নীলফামারীর সৈয়দপুরে পেট্টোল পাম্পগুলোতে তেল সংগ্রহ করতে গিয়ে মোটরসাইকেল চালকেরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত তেল। মোটরসাইকেলের দীর্ঘ লাইনে তেল সরবরাহ দিতে পেট্টোল পাম্প কর্মকর্তা-কর্মচারীরা চরম হিমশিম খাচ্ছেন। কখন কখনও মোটরসাইকেল চালকদের সঙ্গে পাম্প কর্মকর্তা-কর্মচারীদের
নীলফামারীর সৈয়দপুরে আর্থিক অনটনের পড়ে সিরাজুল ইসলাম (২৯) নামে এক ড্রাম ট্রাক চালক আত্মহত্যা করেছেন। গত শুক্রবার (২৭ মার্চ) দুপুরে শহরের উপকেন্ঠ পোড়াহাট আবাসনের ঘরের বারান্দার তীরে সঙ্গে পুরাতন জরজেটের ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। এ ঘটনায়
নীলফামারীর সৈয়দপুরে শিল্প পরিবার ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শিল্পপতি ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন। তেল সাশ্রয় তথা তেলের অপচয় কমানোর উদ্দেশ্যে তাঁর এ উদ্যোগ বলে জানা গেছে। সেই সঙ্গে তিনি
নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতে হঠাৎ শুরু হওয়া এই শিলাবৃষ্টিতে সাময়িক দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, শিলাবৃষ্টির কারণে উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানক্ষেত, ভুট্টা, মরিচ,
নীলফামারীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৪’শ ৭৮জনের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার জেলা শহরের মশিউর রহমান ডিগ্রী কলেজে কাশেম ফাউন্ডেশনের (মরিয়ম চক্ষু হাসপাতাল) আয়োজনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে এমটিবি ফাউন্ডেশন। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান সকালে প্রধান অতিথি
নীলফামারীর সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে সৈয়দপুর ওমেন এন্টারপ্রেনার কমিউনিটি (সোয়াক) নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। স্থানীয় শতাধিক নারী উদ্যোক্তার মিলনমেলার মধ্যদিয়ে ওই সংগঠনটির যাত্রা শুরু হলো। গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে সৈয়দপুর রেলওয়ে মর্তূজা ইনস্টিটিউট মিলনায়তনে নারী উদ্যোক্তাদের ওই মিলনমেলার
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী – ৪
সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরে ২৫ মার্চ (বুধবার) গণহত্যা দিবস -২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের গোলাহাট বধ্যভূমিতে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০টায় শহরের গোলাহাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষে সর্বপ্রথম পুষ্পমাল্য অর্পণ করেন