নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি (নাউয়া পাড়া) এলাকার অসহায় দরিদ্র পরিবারের সাত বছরের শিশু তামিম ইসলাম আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। টাকার অভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না বাবা-মা। কিছুদিন আগে ভাত খেতে গেলে তামিমের প্রচণ্ড কষ্ট হতো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী–০১ (ডোমার–ডিমলা) আসনে জোট প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছে জেলা বিএনপি। বুধবার (২২ জানুয়ারি) রাতে নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ
গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নীলফামারীতে অবস্থান করছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। “গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে” এই স্লোগানকে সামনে রেখে বিকেলে গাড়িটি নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ মাঠে পৌঁছায়। সন্ধ্যা ৬টায় স্থানীয়
নীলফামারীর ডোমার পৌরসভার ছোটরাউতা এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া রিয়াজিয়ার নবনির্মিত দৃষ্টিনন্দন জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজে ইমামতি করার মাধ্যমে মসজিদের উদ্বোধন করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব ও নীলফামারী-১ আসনের বিএনপি জোটের প্রার্থী মঞ্জুরুল ইসলাম আফেন্দি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারী) দুপুরের দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চলাকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্থাপিত বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ
নীলফামারীর ডোমারে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেলে ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে মনোনয়ন দেওয়ার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ডোমার উপজেলা। জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নাম ঘোষণার প্রতিবাদে
নীলফামারীর ডোমারে আবু সাঈদ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকার একটি দলার ভূট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু সাঈদ পাঙ্গা মটুকপুর ইউনিয়নের বুদলির পার এলাকার
দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের শীর্ষ নেতৃত্ব তার হাতেই ধানের শীষের
নীলফামারীর ডোমারে ইসলামীক এডুকেশন সোসাইটির উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় ডোমার ব্লু স্টার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ডোমার উপজেলার মোট ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় চতুর্থ