আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জে ছাত্রদলের মানববন্ধন
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি
আপলোডের সময় :
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
২১৬
জন দেখেছেন
গুমের শিকার সকল নেতাকর্মী ও আওয়ামী লীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড, নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সম্মুখে কলেজ ছাত্রদলের উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার দিবসে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, শামীম এন্ড শাকিল কারিগরি কলেজ ছাত্রদল, নাকাইহাট ডিগ্রী কলেজ, মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা ছাত্রদলের উদ্যোগেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।