1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজশাহীতে দুই বাইকের সংঘর্ষে নিহত দুই | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

রাজশাহীতে দুই বাইকের সংঘর্ষে নিহত দুই

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৪২৬ জন দেখেছেন
সড়ক দুর্ঘনা

রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার মুন্ডুমালা পৌরসভা এলাকার দেবীপুরে এই দূর্ঘটনা ঘটে। একটি খড় বোঝাই অটোভ্যানকে ওভারটেক করার সময় দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম।

 

তিনি জানান, দুই মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন, ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা জাহিদ আলম (৪৫) ও পলাশ (২৬)। তারা দুইজন একই মোটরসাইকেলে ছিলেন। জাহিদ মোটরসাইকেলের পিছনে বসা ছিলেন। নিহত দু’জনের বাড়ি রাজশাহী মহানগরীর সিরোইল এলাকায়।

এ ঘটনায় গুরুতর আহত ভূপেন (২৬) ও রিয়াজকে (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি তানোর উপজেলার গোল্লাপাড়া গ্রামে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )