1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রমজানের পবিত্রতা রক্ষায় জামায়াতের মিছিল ও সমাবেশ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

রমজানের পবিত্রতা রক্ষায় জামায়াতের মিছিল ও সমাবেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৩০ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে ঘোড়াঘাট উপজেলা জামায়াত। শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলা জামায়াতের আমির  মোফাখখায়ের ইসলাম মোল্লার নেতৃত্বে ঘোড়াঘাট বাস ট্যার্মিনাল মসজিদ থেকে মিছিল শুরু হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য সাবেক জেলা আমির  দিনাজপুর ৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মো. আনোয়ারুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য ঘোড়াঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন।

 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে বিষয়ে সরকারের প্রতি আহবান জানান। তারা বলেন, রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সহনীয় রাখতে হবে। কালোবাজারি, অবৈধ মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। ইফতার, সেহরি ও তারাবির নামাজে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে। হোটেল রেস্তোরাঁর মালিকদের উদ্দেশ্যে তারা বলেন, দিনের বেলা আপনাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখবেন। মহান আল্লাহ তা’আলা আপনাদের ব্যবসার ক্ষয়ক্ষতি অন্য দিক দিয়ে পুষিয়ে দিবেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর আজিজার রহমান, সেক্রেটারী ইমরান হোসেন, কর্মপরিষদ সদস্য রেজাউল করিম, মতলুবুর রহমান, মোফাজ্জল হোসেন মিঠু, গোলাম রব্বানী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি নজিবর রহমান, পৌরসভা ও ইউনিয়নের সভাপতি সেক্রেটারীসহ স্থানীয় জামায়াত ও শিবিরের শত শত নেতা-কর্মী এবং ইসলামী নেতা কর্মীরা। মিছিলটি ঘোড়াঘাট বাস ট্যার্মিনাল মসজিদ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাজার থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )