1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
 দুলাভাইয়ের বিরুদ্ধে  শ্যালকের স্ত্রীর সাংবাদিক সন্মেলন | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

 দুলাভাইয়ের বিরুদ্ধে  শ্যালকের স্ত্রীর সাংবাদিক সন্মেলন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৬৯ জন দেখেছেন
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামে শশুর বাড়ির ঘর  দখল করে থাকা,জমি নিয়ে বিরোধ সহ  বিভিন্ন বিষয় নিয়ে  শ্যালকের সাথে বিরোধ চলে আসছে দুলা ভাই সহ বোনদের । শ্যালক কে ঘরে খুঁজে না পেয়ে তার স্ত্রী ও কন্যা সন্তান কে মারপিট করে আহত করার অভিযোগ ওঠেছে দুলাভাই সহ বোনদের বিরুদ্ধে ।
রোববার দুপুরে কাউনিয়ার জিন্নাহ ফাউন্ডেশন হল রুমে সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ কালে এ অভিযোগ করেন রাজীব গ্রামের রিয়াজুলের স্ত্রী হালিমা আক্তার রুনা। হালিমা আক্তার রুনা সাংবাদিক সন্মেলনে বলেন  ঘটনার দিন গতকাল  শনিবার বিকালে তার স্বামী রিয়াজুল ইসলাম বাড়িতে না থাকায় তার ননদের স্বামী বিনোদমাঝি গ্রামের সরফ উদ্দিনের পুত্র শোয়েব(৪২) এবং তার বড় ভাই  অপর ননদের স্বামী আজাদুল ইসলাম (৪৮) দুই ননদ জেসমিন ও শারমিন সহ তার ঘরে ঢুকে স্বামীকে খুঁজতে থাকে এবং  কোন কিছু বুঝে উঠার আগেই তাকে কিল ঘুষি এবং  লাঠিসোটা দিয়ে মারপিট শুরু করে।
তাকে মারপিট করা দেখে ছোট মেয়ে রুকাইয়া তাছনিম রুহি (১০) তাকে বাঁচতে এগিয়ে আসলে তাকেও লাথি মেরে মাটিতে ফেলে দেয় ভগ্নপতি শোয়েব । এসময় তার হাতে থাকা বাটন মোবাইল ফোন সেট,ঘরের র‍্যাকে রাখা ৮৬ হাজার টাকা নিয়ে নেয়। মা মেয়ের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে তাদের রক্ষা করে। এসময়  দুই ননদ  ও তার স্বামীরা তাদের বিভিন্ন  ভয়ভীতি প্রদর্শন করে এবং সুযোগ পেলে তাদের কে জানে মেরে ফেলার হুমকি প্রদান করে । বর্তমানে তারা জীবনের নিরাপত্তা হীনতায় ভূগছে।
সাংবাদিক সন্মেলনে তিনি সুষ্ঠু  তদন্ত পূর্বক সঠিক বিচার পেতে পুলিশ প্রশাসন ও সরকারের নিকট আবেদন জানিয়েছেন এবং  তার ও পরিবারের লোকজনের জীবনের নিরাপত্তা চেয়েছেন। এ ব্যাপারে শনিবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে  করা হয়েছে। সাংবাদিক সন্মেলনে তার স্বামী রিয়াজুল ইসলাম ও ছোট কন্যা রুকাইয়া তাছনিম রুহি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )