1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার খাতা লাপাত্তা, কেন্দ্র সচিব সহ সাত শিক্ষক বহিষ্কার  | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার খাতা লাপাত্তা, কেন্দ্র সচিব সহ সাত শিক্ষক বহিষ্কার 

গোবিন্দগঞ্জ ( গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ জন দেখেছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষার একটি খাতা লাপাত্তা। দায়িত্ব অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব সহ সাত শিক্ষক কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এঘটনা ঘটে। দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ননী গোপাল কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন কেন্দ্রে নকল সহ বিভিন্ন অভিযোগে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে,  গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে খাতা হিসাবের সময় একটা খাতার হদিস পাওয়া যায়নি। এঘটনায় কেন্দ্র সচিব ও সাত শিক্ষক কে অব্যাহতি দেওয়া হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা এই তথ্য নিশ্চিত করে জানান, দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্র সচিব কে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )