1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

হিলিতে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৫৭ জন দেখেছেন

দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে বাড়িতে আটকে রেখে মিটিয়ে বাবলু(৩২)নামের এক মাদ্রক সেবনকারীকে হত্যার অভিযোগ উঠেছে রাব্বির হোসেন নামের এক মাদ্রক ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে জড়িত থাকায় দুইজনকে আটক করেছে পুলিশ।আজ শনিবার(১২ জুলাই) বিকালে উপজেলার মালিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বাবলু উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি স্থানীয় বাজারে আতর ও টুপি বিক্রি করতো বলে জানা যায়। স্থানীয় জানান, তিনি মাঝেমধ্যে নেশা করতো কিন্তু কোনো চুরির সাথে সম্পৃক্ত কখনো ছিল না। তাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে এবং তাকে শত্রুতামূলক ভাবে মেরে ফেলা হয়েছে।

তারা আরও জানান,  গতকালকে রাব্বির বাড়ি থেকে গহনা চুরির অপরাধে বাবলুকে ডেকে নিয়ে এসে মারপিট করে রাতে ছেরে দেয়। আজকে আবার সকালে তাকে ডেকে নিয়ে এসে মারপিট করে এবং এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে। এতে এরাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীদের দাবী, আজকের এই নির্মম হত্যাকারীদের  দৃষ্টান্তমূলক শাস্তি চায় যাতে করে এমন নৃক্যারজনক ঘটনা আর কেউ ঘটাতে না পারে।

এবিষয়ে হাকিমপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, আজকে বিকাল ৩ টার সময় সংবাদ পাই যে, উপজেলার মালিপাড়া গ্রামে একজন ব্যাক্তিকে আটকে রেখে চোর সন্দেহে মারপিট করতেছে এমন সংবাদের ভিত্তিকে আমি সেখানে টিম পাঠিয়ে দেই। এর কিছুক্ষণ পরই খবর পাইযে সে নিহত হয়েছেন। সঙ্গে সঙ্গে আমি সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করি এবং জরিত থাকার কারনে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত আসামি হলেন – লিনা পারভিন,স্বামী মিজানুর রহমান,
জিয়া মন্ডল,পিতা মৃত হাতেম আলী, সাং দক্ষিণ বাসুদেবপুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )