1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দূঃশাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য বিএনপির জন্ম হয়েছে -আনিসুর রহমান লাকু | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

দূঃশাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য বিএনপির জন্ম হয়েছে -আনিসুর রহমান লাকু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৮৪ জন দেখেছেন

রংপুরের  কাউনিয়ায় বালাপাড়া  ইউনিয়ন বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচি -২০২৫ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই)  বিকেলে কাউনিয়া কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি  মো. শাহাজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, কেন্দ্রীয় ছাত্রদলের  সাবেক সহা -সভাপতি  ফয়সাল আহমেদ সজল, অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপির  সদস্য সচিব  আনিচুর রহমান  লাকু, প্রধান  বক্তা, হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি  আলহাজ্ব এমদাদুল হক ভরসা, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি,
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খান উজ্জ্বল, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, প্রমুখ।
সদস্য ফরম বিতরণের সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। ‘তারেক রহমান জিন্দাবাদ’, ‘বিএনপি জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )