1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রবির শিক্ষার্থীরাা আন্দোলন ছড়িয়ে দিল সিরাজগঞ্জ রোড গোলচত্বর পর্যন্ত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

রবির শিক্ষার্থীরাা আন্দোলন ছড়িয়ে দিল সিরাজগঞ্জ রোড গোলচত্বর পর্যন্ত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৭০ জন দেখেছেন

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবি ছড়িয়ে দেওয়া হল শাহজাদপুর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সিরাজগঞ্জ বোড গোলচত্বর পর্যন্ত। বৃহস্পতিবার বেলা ১২ টার পর এই স্থানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মানববন্ধন করে বিক্ষোভ করেছেন।এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শাহজাদপুরে গত ৫ জুলাই থেকে ঢাকা – পাবনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র – ছাত্রী শিক্ষক কর্মকতা কর্মচারী ও স্থানীয় জনতা।বৃহস্পতিবার একই দাবিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মচারীরা অর্ধবেলা প্রশাসনিক কর্ম বিরতি দিয়ে শিক্ষার্থীদের সাথে সকাল ১০টা থেকে ২ ঘন্টা পর্যন্ত শাহজাদপুরে পাবনা – ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিন শিক্ষার্থীরা জানান, নীতি নির্ধারকরা তাদের ন্যায্য দাবি জানার পরও তা বাস্তবায়ন করতে কেন গরিমশি করছেন ।

 

এমন প্রশ্ন এখন সবার মনে। তাদের এই ন্যায্য দাবি আদায়ের জন্য ৫ জুলাই থেকে প্রতিদিন দুই ঘন্টা করে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে। ফলে ভোগান্তিতে পরতে হচ্ছে সাধারণ মানুষকে। এজন্য আমরা দুঃক্ষ প্রকাশ করছি। তবে সাধারন মানুষ আমাদের সাথে রয়েছেন।এদিকে শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী অ্যাকাডেমিক ভবন Ñ ৩ সামনে পাবনা – ঢাকা সড়ক অবরোধ করে আন্দোলন করায় এই স্থানটির স্থানীয়রা নতুন নাম দিয়েছেন ঢাকার শাহবাগ। এই স্থানে প্রতিদিন আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছ’ক একাধিক ব্যক্তির অভিমত শাহজাদপুরে বরীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত স্থানটি বিশ্ব কবি ররি ঠাকুরের নিজস্ব জায়গা ।

সেটি শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বুড়ি পোতাজিয়া মৌজার বাথান এলাকার ছোট ঝাড়। স্থানীয়রা আরো জানান, এ জায়গা ভ’মিদস্যুদের নজর পরেছে কিনা , এটিও ভেবে দেখা দরকার। তা না হলে বিশ্ববিদ্যারয়ের শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় করেতে দিনের পর দিন রোদ – বৃষ্টি মাথায় করে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে থাকতে হচ্ছে কেন।

এদিকে আন্দোলন বেগমান করতে গতকাল বৃহস্পতিবার এ আন্দোলন ছড়িয়ে দেওয়া হয়েছে সিরাজগঞ্জ রোড় গোলচত্বর পর্যন্ত। এদিন দুপুর ১২টা পর সিরাজগঞ্জ রোড গোলচত্বর দাঁড়িয়ে মানববন্ধন কেেরন আন্দোলনকারীরা । এখানে থেকে এদিন আন্দেলনকারী শিক্ষার্থীরা ঘোষনা দেন ৪৮ ঘন্টার মধ্যে সরকার কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের আশ্বাস না পাওয়া গেলে ৪৮ ঘন্টা পর উত্তরবঙ্গের সাথে সারা দেশের যোগাযেগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )