1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে আইনজীবী সমিতির টিটেন ক্রিকেট লড়াই | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

রংপুরে আইনজীবী সমিতির টিটেন ক্রিকেট লড়াই

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ জন দেখেছেন

রংপুরে আইনজীবী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের আয়োজনে শুরু হতে যাচ্ছে “রংপুর আইনজীবী সমিতি টিটেন ক্রিকেট টুর্নামেন্ট–”। আসন্ন নভেম্বর মাস জুড়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট আটটি দল তিস্তা, পদ্মা, আত্রাই, মেঘনা, ঘাঘট, যমুনা, করতোয়া ও ধরলা।

টুর্নামেন্টের উদ্বোধন করেন, জেলা রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে এ খোদা। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন সমিতির সদস্য, আইনজীবী ও আমন্ত্রিত অতিথিরা। টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণ করা হয়েছে লটারির মাধ্যমে।এ–গ্রুপে রয়েছে তিস্তা, ধরলা, ঘাঘট ও করতোয়া।

বি গ্রুপে রয়েছে আত্রাই, পদ্মা, মেঘনা ও যমুনা। প্রতিটি গ্রুপের দল নিজেদের মধ্যে লিগ পদ্ধতিতে খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার আপ দল সেমিফাইনালে জায়গা করে নেবে। খেলার দিন ও সময়সূচি নির্ধারণ করেছে টুর্নামেন্ট আয়োজক কমিটি। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে খেলা শুরু হয়ে মাসজুড়ে চলবে ম্যাচগুলো।

টুর্নামেন্ট শেষে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ী দলকে ট্রফি ও বিশেষ সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও সেরা অলরাউন্ডারকেও পুরস্কৃত করা হবে। রংপুর আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, এই আয়োজনের মাধ্যমে আইনজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও ক্রীড়া–সংস্কৃতির বিকাশ আরও এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )