1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ওসমান হাদির স্মরণে খানসামায় দোয়া ও সভা | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

ওসমান হাদির স্মরণে খানসামায় দোয়া ও সভা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ জন দেখেছেন

জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে দিনাজপুরের খানসামায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে উপজেলার ছাতিয়ানগড় গ্রামের মাদার দরগাহ মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় এবং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক অ্যাডভোকেট ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মহিতুল আকন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আঙ্গারপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামির সহ-সভাপতি হাফেজ মেরাজ উদ্দিন, সহ-সেক্রেটারি হাফেজ মমিনুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদী ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও বক্তারা মন্তব্য করেন। বক্তারা আরও বলেন, শহীদ শরিফ ওসমান হাদী ন্যায়ের পথে অবিচল থেকে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা কখনো ম্লান হওয়ার নয়। অবিলম্বে তাঁর হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
দোয়া মাহফিল শেষে বক্তারা শহীদ শরিফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )