


সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃত অর্থের চেক গাইবান্ধায় হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে জেলা পশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিআরটিএ এর আয়োজনে এই চেক হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম, জেলা মোটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন মুকুল, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক মো শফিকুল আলম সরকার এবং মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ কাজল প্রমুখ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট গাইবান্ধা সার্কেল চলতি বছরে ১২ জনের মধ্যে নিহত ১১ জন ৫ লক্ষ করে ও আহত একজন ৩ লক্ষ করে সর্বমোট ৫৮ টাকার চেক পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।