1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজশাহীতে ছিনতাইকারীদের ফেলে যাওয়া পিস্তল উদ্ধার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

রাজশাহীতে ছিনতাইকারীদের ফেলে যাওয়া পিস্তল উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ জন দেখেছেন

রাজশাহীতে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নগরের শাহমখদুম থানার সিলিন্দা বটতলা এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়।

মঙ্গলবার দুপুরে আরএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের পাশে কয়েকজন ছিনতাইকারীর অবস্থানের খবর পেয়ে অভিযানে যায় ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় কিছু একটা ফেলে দিয়ে আম বাগানের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরে ডিবি পুলিশের দল স্থানীয় নাইট গার্ডদের সঙ্গে নিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে ইংরেজিতে ‘মেড ইন ইউএসএ’ লেখা আছে।

পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )