1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় সোয়েটার ও কেড্স বিতরণ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

গাইবান্ধায় সোয়েটার ও কেড্স বিতরণ

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ জন দেখেছেন
একটি উষ্ণ পোষাক একটি উষ্ণ হাসি এই স্লোগানে গাইবান্ধায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে সোয়েটার ও কেড্স বিতরণ শুরু হয়েছে। শুক্রবার গোল্ডেন এইটটিস (৮০) গাইবান্ধার উদ্যোগে জেলা শহরের কে. এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোস্তফা নুরুল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক শাহানা ইয়াসমিন লাকি, অধ্যাপক শামছুল হক, মো শফিউর রহমান, সৈয়দ মাহফুজার রহমান শাহীন, মাহমুদ হাসান লিচু, মোস্তাছিম বিল্লাহ বাবু, হাদিউর রহমান, আশরাফুল ইসলাম জুয়েল, মাহমুদ হোসেন গামা, সাঈদুর রহমান বাবু, ওয়াহিদা শিরিন, শাহনাজ বেগম, শিরিন আক্তার প্রমুখ।

বিভিন্ন পেশায় নিয়োজিত ৮০ দশকের ছাত্রদের নিয়ে গড়া বন্ধু সংগঠন ‘গোল্ডেন এইটটিস গাইবান্ধা। এই সংগঠনটি গাইবান্ধায় তিনদিন ব্যাপী ৭টি প্রাথমিক বিদ্যালয়ে সোয়েটার ও কেড্স বিতরণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )