1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব সুস্মিতা  | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব সুস্মিতা 

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬০ জন দেখেছেন
কদিন আগে প্রাক্তন স্বামী ও শ্বশুর বাড়ি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সুস্মিতা রায়। স্বামীর বিকৃত যৌনাচারের শিকার হোওয়ার কথা উল্লেখ করেন। প্রাক্তন দেবর ছোট পর্দার অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর বিকৃত যৌনতা নিয়েও মুখ খোলেন। এবার তিনি সরব ‘কাস্টিং কাউচ’ নিয়ে।

চলচ্চিত্রাঙ্গনে ‘কাস্টিং কাউচ’ নতুন কিছু নয়। উঠতি অভিনয়শিল্পী বিশেষ করে অভিনেত্রীদের সঙ্গে বেশি ঘটছে। বহু নায়িকা লালসার শিকার হয়েছেন প্রযোজক-পরিচালকদের। বিষয়টি নিয়ে এবার বিস্ফোরক সুস্মিতা।

 

ভারতীয় সংবাদমাধ্যমকে কাস্টিং কাউচ প্রসঙ্গে বলেন, ‘অফার তো প্রচুর এসেছিল। কিন্তু অভিনয়ের জন্য আমি এখনও পর্যন্ত কিছু করিনি। আমার মনে হয়েছিল আমার যদি ট্যালেন্ট থাকে…. তাহলে তো প্রচুর বড় বড় চরিত্র করে ফেলতে পারতাম।’

তবে অনৈতিক প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কাজ হারাতে হয়েছে সুস্মিতাকে। এরকম উল্লেখ করে তিনি বলেন, ‘বহুবার রিজেক্ট হয়েছি। আমার মাথায় ছিল, আমার যদি গুণ থাকে তবেই আমি অভিনয়টা করব। এখন আমি দেখি আর ভাবি, এরা সেই মানুষ যারা একটা সময় অন্য কথা বলত, আর তারা সমাজের চোখে আজ কত সুন্দর, পবিত্র, সাদা, সম্মানীয় ব্যক্তি। অবাক লাগে।’

dabc4b00-5a61-4c4a-a068-1c5e87adb980

সম্প্রতি সুস্মিতা বিয়ে করেছেন তার ব্যবসা মেডোকার্টের সহকর্ণধার শুভাশিসকে। দুই পরিবারের উপস্থিতিতে হয়েছে সে বিয়ে। সে বিয়ে নিয়ে সায়ক খোঁচা দিতেই প্রাক্তন স্বামীর বিকৃত যৌনতা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )