


ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরশহরের জুই ফিলিং ষ্টেশনে অন্যের ফুয়েল কার্ডে তেল নেওয়ার চেষ্টায় মোতালেব হোসেন নামে ব্যক্তিকে জরিমানা করেছে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজ খাদিজা বেগম। দন্ডীয় মোটরসাইকেল চালক মোতালেব হোসেন এসেছিলেন অন্যের ফুয়েল কার্ড নিয়ে তেল নিতে।
সে সময় ইউএনও মিজ খাদিজা বেগম তেল বিতরণ পরির্দশনে গিয়েছিলেন। ইউএনও’র কাছে এসে একজন সাধারণ মানুষ অভিযোগ করলেন যে একজন মোটরসাইকেল চালক তেল নিয়ে আবারো তেল নিতে এসেছেন। ইউএনও বিষয়টি আমলে নিয়ে দেখেছেন মোতালেব তেল নেওয়ার পরেও আবারো অন্যজনের ফুয়েল কার্ড নিয়ে তেল নিতে এসেছেন।
বিষয়টি প্রমাণিত হওয়ায় সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ খাদিজা বেগম তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করে ৫শত টাকা জরিমানা করেন। এবং অসৎ উপায়ে জড়ানোর অভিযোগে ফুয়েল কার্ডটি জব্দ করেন।
এর আগে জুই ফিলিং ষ্টেশনে তেল বিতরণের ক্ষেত্রে চালকরা বিশৃঙ্খলা করলে ইউএনও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যেদের নিয়ে বিশৃঙ্খলা ঠেকাতে এ্যাকশেনে যান। নিজে দাড়িয়ে থেকে চালকদের শৃঙ্খলভাবে লাইন ধরিয়ে তেল বিতরণ শুরু করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম বলেন, নিময়নুযায়ী তেল বিতরণ হলে কোন সংকট হবে না। সাধারণ মানুষ নিয়ম ভেঙ্গে তেল সংগ্রহ ও মজুদ কমালেই তেলের সংকট মোকাবেলা করা সম্ভব। তিনি সকলকে সরকারের নির্দেশনা মেনে তেল সংগ্রহের আহবান জানান।