1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের চেক বিতরণ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের চেক বিতরণ

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৩ জন দেখেছেন
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গাইবান্ধা সার্কেলের উদ্যোগে এ চেক বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক মো. শফিকুল আলম সরকার এবং মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ কাজলসহ সংশ্লিষ্টরা।
বিআরটিএ গাইবান্ধা সার্কেল সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত ৬ (ছয়) জনের পরিবারকে জনপ্রতি ৫ লাখ টাকা ও গুরুত্বর আহত কিন্তু
চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরবে না এমন ৩ (তিন) জনকে ৩ লাখ করে এবং গুরুত্বর আহত কিন্তু চিকিৎসার মাধ্যমে স্বাভিবক জীবনে ফিরবে এমন ৪ (জন) জনকে ১ লাখ মোট ৪৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )