1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় ২০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

কাউনিয়ায় ২০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯৯ জন দেখেছেন
রংপুরের কাউনিয়ায় ঝটিকা অভিযান চালিয়ে যাত্রী বাহী বাস থেকে ২০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ‘ফেয়ারডিল’ ও একটি মোবাইলসহ এক মাদক কারবারিকে হাতে-নাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত সোমবার  মধ্যরাতে কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক পুলিশ বক্সের সামনে তিস্তা-রংপুর মহাসড়কে ঢাকাগামী আহসান পরিবহনে এ অভিযান চালিয়ে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র  অহিদুল ইসলাম  (৪৪)কে ২০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন সহ গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে   থানায় মাদক আইনে একটি  মামলা দায়ের করা হয়েছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি শিহাব উদ্দিন মাদক সহ মাদক কারবারি কে  গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )