1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাগঞ্জে গরুর রশিদের মূল্য বেশি নেয়ায় ইজারাদারের জরিমানা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

তারাগঞ্জে গরুর রশিদের মূল্য বেশি নেয়ায় ইজারাদারের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে এক হাট ইজারাদারকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিকাল ৫টা ৫০ মিনিটে পরিচালিত এ অভিযানে ধার্যকৃত বিক্রয় রশিদের মূল্যের চেয়ে অধিক মূল্যে গরু বিক্রয়ের অভিযোগে বুড়ীরহাটের হাট ইজারাদার মো. আশরাফুল ইসলাম (৪৩)-কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি তারাগঞ্জ উপজেলার বুড়ীরহাট এলাকার দামোদরপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে এ অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। এ সময় তারাগঞ্জ থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )