1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জের ক্ষুদে বিজ্ঞানী কাব্য বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগীয় শ্রেষ্ঠ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

পীরগঞ্জের ক্ষুদে বিজ্ঞানী কাব্য বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগীয় শ্রেষ্ঠ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৩ জন দেখেছেন

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় উপজেলা, জেলা এবং বিভাগে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদে বিজ্ঞানী “আ ন ম আতিফ আল হাসান কাব্য” উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগের আট জেলার প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান লাভ করেছে পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র কাব্য।

আ ন ম আতিফ আল হাসান কাব্য’র বাবা মরহুম অহিদুজ্জামান রিওন সাবেক সহকারী শিক্ষা অফিসার এবং মাতা মোছাঃ আবিদা সুলতানা সাগরিকা পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজের প্রভাষক। সে ২০২৭ সালের এস এস সি পরীক্ষার্থী। বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে কাব্য। তার এ অসাধারণ সাফল্যে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়সহ সমগ্র পীরগঞ্জবাসী গর্বিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )