1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে হকার্স ইউনিয়নের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান | দৈনিক সকালের বাণী
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

পীরগঞ্জে হকার্স ইউনিয়নের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৭ জন দেখেছেন
রংপুরের পীরগঞ্জে বুধবার সকালে বাংলাদেশ হকার্স ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ এবং হকারদের অধিকার নিশ্চিত করতে পৃথক হকার আইন প্রণয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারলিপি প্রদান করে|
পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়| বিক্ষোভে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, ক্ষেতমজুর সমিতির সভাপতি এডভোকেট কাজী লুমু লুমু , বীর মুক্তিযোদ্ধা মোখলেছার রহমান বক্তব্য রাখেন|
বক্তারা বলেন, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ এবং হকারদের অধিকার নিশ্চিত করতে পৃথক হকার আইন প্রণয়নের দাবি জানান| দেশের লাখো হকার জীবিকার তাগিদে ফুটপাতে ব্যবসা করছেন| পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান পরিচালনা করলে হাজারো পরিবার জীবিকা হারাবে| তাই হকারদের কর্মসংস্থান নিশ্চিত করে একটি যুগোপযোগী হকার আইন প্রণয়ন এবং পুনর্বাসনের আগে কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা না করার দাবি জানান তারা|
বিক্ষোভ সমাবেশ শেষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নিকট স্মারলিপি প্রদাণ করে| পৌর প্রশাসক হকারদের উদ্দেশে আগামী এক মাসের সময় দেন এবং সড়কের শৃংঙ্খলা বজায় রাখার আহ্বান জানান|

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )