1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দিনাজপুরের হিলিতে জামায়াতের শহীদদের স্বরণে  দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

দিনাজপুরের হিলিতে জামায়াতের শহীদদের স্বরণে  দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ জন দেখেছেন
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা  ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার সময়  হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের হলরুমে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা মজলিসের শূরা সদস্য ও উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর মোঃ আনোয়ারুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন জালিম আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার হুকুমে লগি-বৈঠার বর্বরোচিত হামলার মাধ্যমে জামায়াত শিবিরের নাম মুছে ফেলতে চেয়েছিলো এবং আমাদের নেতা কর্মীদের শুন্য করতে চেয়েছিলো।

সে দিন ঢাকা পল্টন ট্রাজেডি সহ সাড়া দেশে প্রায় দেড় হাজার জামায়াত শিবিরের নেতাকর্মীর শহীদদের বিনিময়ে আজকের এই সুন্দর দিন পেয়েছি। আগামীতে আর কোন অপশক্তি যেন এরকম তান্ডব না চালাতে না পারে সেই জন্য আমাদের অতন্দ্র প্রহরী হিসেবে ভুমিকা পালন করতে হবে। আওয়ামী সরকার সবচেয়ে জামাত শিবিরের জুলুম নির্যাতন করেছে। যারফলে আজ তারা দেশ ছাড়া হয়েছেন।
তাই সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সুন্দর এই বাংলাদেশ কে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে ২৮ অক্টোবর ২০০৬ সালে এবং ২০২৪ সালে জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )