1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাকিস্তানে বিয়ের বাস নদীতে পড়ে নিহত অন্তত ১৪, বেঁচে আছেন নববধূ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

পাকিস্তানে বিয়ের বাস নদীতে পড়ে নিহত অন্তত ১৪, বেঁচে আছেন নববধূ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ জন দেখেছেন
বেঁচে আছেন নববধূ

পাকিস্তানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী বাসটি নদীতে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনায় এখন পর্যন্ত কেবল নববধূই বেঁচে আছেন বলে জানা যাচ্ছে। বুধবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠান থেকে অতিথিদের বাড়িতে নিয়ে যাওয়ার সময় উত্তর পাকিস্তানে একটি বাস নদীতে পড়ার পর ডুবে অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা বুধবার জানিয়েছেন। দুর্ঘটনায় একমাত্র নববধূই বেঁচে আছেন বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে।
গিলগিট-বালটিস্তানের উদ্ধারকারী কর্মকর্তা ওয়াজির আসাদ আলি বলেন, “বাসে ২৫ জন আরোহী ছিলেন এবং এখনও পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০জন এখনও নিখোঁজ রয়েছেন।” তিনি আরও বলেন, “নববধূ বিপদমুক্ত এবং তাকে গিলগিটের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )