1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে বিজবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে বিজবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৪৮ জন দেখেছেন
বিজবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বঙ্গ সোনাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার সহ সীমান্তের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সোনাহাট বিওপির এলাকাধীন আন্তর্জাতিক  সীমান্ত পিলার ১০০৯/এমপি এর নিকট  বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাট স্থলবন্দরের সভা কক্ষে এই সভা অুষ্ঠিত হয়।

সভায় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ এবং ভারতের পক্ষে বিএসএফ ধুবরী সেক্টর ১৬ সদস‍্যের পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি শ্রী আশুতোষ শর্মা, পিএমএমএস। বিজিবির পক্ষে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর পরিচালক অধিনায়ক লে: কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান,  লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম সহ অন‍্যান‍্য স্টাফ অফিসার গন এবং ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে ধুবরী সেক্টর অধীনস্থ ১৯, ৩১, এবং ১৫০ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ও স্টাফ অফিসারগন উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর পরিচালক অধিনায়ক লে: কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, সীমান্ত সমন্বয় সভায় বিএসএফ এবং ভারতীয় নাগরিক কর্তৃক অবৈধ অনুপ্রবেশ, সীমান্তের নিরীহ/নিরস্ত্র জনগণকে আহত করন, মাদকদ্রব্য পাচার, চোরাচালান, সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ স্থাপনা তৈরি না করা এবং কাঁটাতারের বেঁড়া নির্মাণ সংক্রান্ত বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ড সমুহ সহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির উপর আলোচনা হয়। ফলপ্রসূ আলোচনা শেষে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে সীমান্ত সমন্বয় সভা সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )