1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
 গোবিন্দগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কের বেহালদশা মুক্ত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

 গোবিন্দগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কের বেহালদশা মুক্ত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৫১ জন দেখেছেন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রধান স্বাস্থ্য কেন্দ্র উপজেলা কমপ্লেক্স। ঢাকা-রংপুর সড়ক থেকে নেমে যাওয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তাটি বহু আগে থেকে খানাখদ্দরে ভরপুর। সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপোযুক্ত হয়ে পড়ে রাস্তাটি। দেখে মনে হয় নিজেই যেন রুগী। চিকিৎসার জন্য অপেক্ষার প্রহর গুনছে রাস্তাটি। অবশেষে গোবিন্দগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের রাস্তাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সৈয়দা ইয়াসমিন সুলতানা’র হস্তক্ষেপে বেহালদশা থেকে মুক্ত হলো।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সৈয়দা ইয়াসমিন সুলতানার নির্দেশে পৌরসভার নিজস্ব অর্থায়নে কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়। শনিবার পর্যন্ত রাস্তাটি সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন। এর আগে শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ – মহিমাগঞ্জ সড়কে পৌর ভবনের সামনের অংশটি সংস্কার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার পৌরসভার মেয়রদের ক্ষমতাচ্যুত করেন। এর ধারাবাহিকতায় পৌর প্রশাসক হিসেবে গোবিন্দগঞ্জ পৌরসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা দায়িত্ব পান। দায়িত্ব গ্রহণের পর তিনি পৌরসভার সার্বিক উন্নয়নের প্রতি নজর দেন।
তিনি জানান, পৌরসভার আওতাধীন গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সকল রাস্তা সংস্কার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )