1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন; সভাপতি- আরিফুল, সম্পাদক- আরিফ | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

খানসামায় ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন; সভাপতি- আরিফুল, সম্পাদক- আরিফ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৪১ জন দেখেছেন

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দিনাজপুরের খানসামা উপজেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে আরিফুল ইসলামকে সভাপতি ও এ. এইচ আরিফ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাতে দিনাজপুর জেলা শাখার ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোসাদ্দেক হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হক নাহিদ স্বাক্ষরিত আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন প্রদান করেন।

 

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আবু জাফর, সহ-সভাপতি নুরুজ্জামান ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজোয়ান ইসলাম রেজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. গোলাম রাব্বানী, উপ-দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক মো. রায়হান ইসলাম, ক্রীড়া সম্পাদক সুমন ইসলাম সানভী, ছাত্রী বিষয়ক সম্পাদক ইমিলি আক্তার।

কার্যকরী সদস্যরা হলেন- মুনতাসিম বিল্লা, রুহুল আমিন, রাসেদ ইসলাম আশিক, ফিরোজ ইসলাম, পারভেজ ইসলাম, মো. ফরিদ ইসলাম, মো. সোহাগ ইসলাম, খাইরুল ইসলাম, সামিউল ইসলাম, আতিকুর ইসলাম, নাজমুল ইসলাম ও রমজান আলী। এছাড়াও উক্ত কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশনা প্রদান করেন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )