1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে নাগরিক কমিটির মত বিনিময় সভায় অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামে নাগরিক কমিটির মত বিনিময় সভায় অনুষ্ঠিত

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩৪৮ জন দেখেছেন
কুড়িগ্রামে জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য, আহত ও বিভিন্ন পেশার নাগরিকদের নিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানান বয়সী পেশাজীবি মানুষ অনুষ্ঠানে অংশ নেয়।
মঙ্গলবার ২৬ নভেম্বর বিকেলে এম এ ছাত্তার আর্দশ উচ্চ বিদ্যালয় হল রুমে জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক কমিটির জেলা সংগঠক মোঃ মুকুল মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কেন্দ্রীয় নির্বাহী সদস্য ড আতিক মুজাহিদ।কুড়িগ্রাম জাতীয় নাগরিক কমিটির সংগঠক আরিফ হোসেন, এমদাদুল হক,এড.আব্দুল বারেক, একরামুল হক রতন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক- ফয়সাল আহমেদ, মাহমুদুল হাসান,সাদিক প্রমুখ।
বক্তব্যে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য  ড আতিক মুজাহিদ বলেন, ‘যারা আহত কিংবা  শহিদ হয়েছে, তারা এদেশের শাসক হতে চায়নি; তারা দেশের মানুষ খাদ্যের অধিকার চেয়েছে, শিক্ষার অধিকার চেয়েছে, কথা বলার ও বেঁচে থাকার অধিকার চেয়েছে। আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে জুলাই অভ্যূত্থান এর শহিদদের আকাংঙ্খাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এতদিন শাসক ও ব্যবসায়ীরা রাজনীতির কাঠামো নির্ধারণ করেছে, এখন থেকে এই গেইমের নিয়ামক আপনারা আমরা, তথা জনগণ ঠিক করবে।নাগরিক কমিটি হচ্ছে রাজনীতিবিদদের চিকিৎসা কেন্দ্র।জাতীয় নাগরিক কমিটি কোন রাজনৈতিক সংগঠন নয়,এটি রাষ্ট্র গঠনের অন্যতম সহায়ক হিসেবে ভুমিকা পালন করবে বলে জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )