1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গুপ্তধন ভেবে গ্রেনেড লুকিয়ে রাখলো কৃষক, উদ্ধারে পুলিশ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

গুপ্তধন ভেবে গ্রেনেড লুকিয়ে রাখলো কৃষক, উদ্ধারে পুলিশ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৪২ জন দেখেছেন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নদীতে মাটি কাটতে গিয়ে পুরাতন একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার। কৃষক লেবু মিয়া উপজেলার বাউরা বাজার এলাকার মোফাজ উদ্দিনের ছেলে।
অবশেষে রোববার রাতে বুঝতে পারেন এটি গুপ্তধন নয় পুরাতন কোন গ্রেনেড হবে। তখন বিষয়টি স্থানীয় বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নবিনগর ক্যাম্পে অবগত করেন। বিজিবি’র ক্যাম্প কমান্ডার হাবিলদার মজিবুর রহমান থানা পুলিশকে অবগত করলে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে। এটি আকারে ছোট হওয়ায় হাতের মুষ্টিতে রাখা সম্ভব। এটি নিস্ক্রিয় করতে সেনাবাহিনীর বিস্ফরোক ইউনিটকে খবর দেয়া হয়েছে বলেও জানান ওসি।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, গত এক মাস আগে কৃষক লেবু মিয়া বাউরা নবিনগর এলাকায় সানিয়াজান নদীতে মাটি কাটতে গিয়ে গ্রেনেডটি পান। প্রথমে এটিকে গুপ্তধন ভেবে গোপনে বাড়িতে রেখে বিভিন্ন ভাবে এটিতে আঘাত করে ভাঙার চেষ্টা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )