1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শীতে কাহিল উত্তরের জনপদ,ফুলবাড়ীতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

শীতে কাহিল উত্তরের জনপদ,ফুলবাড়ীতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি 

অনিল চন্দ্র রায়, ফুলবাড়ি (কুড়িগ্রাম)
  • আপলোডের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫২ জন দেখেছেন
তীব্র শীতে কাহিল কুড়িগ্রামের ফুলবাড়ীর মানুষ। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। শীতের দাপটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতায় বিপাকে পড়েছে কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষজন। তীব্র ঠান্ডায় অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছে।  এদিকে দিনের বেলা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধার পর থেকে তাপমাত্রা কমতে থাকে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশী অনুভুত হয়।

কুরুষাফেরুষা এলাকায় কৃষক হোসেন আলী বলেন, গত কয়েক দিন থেকে খুবই ঠান্ডা বাহে। আজ আরও বেশি ঠান্ডা পড়ছে। হাত পা বরফ হয়ে যায়। কাজ করা খুব সমস্যা হইছে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত দুই সপ্তাহ থেকে জেলার  সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৫ ডিগ্রী সেলসিয়াস উঠা-নামা করছে। এ মাসের ১৫ তারিখের পর ফুলবাড়ী-রাজারহাটসহ জেলা জুড়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )