1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় জাতীয় সমাজসেবা দিবস পালিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

খানসামায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৯৭ জন দেখেছেন

দিনাজপুরের খানসামায় র‌্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’।

 

 

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা খানসামা সাংবাদিক ফোরামের আহবায়ক মাসুদ রানা।

 

বক্তারা বলেন, সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )